প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
মা ইলিশ রক্ষায় কঠোর পদক্ষেপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা

রায়হান হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মা ইলিশ রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি বলেন, " মা ইলিশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, যদি কেউ অভিযান উপেক্ষা করে অবৈধভাবে মা ইলিশ নিধন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। "
মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৫ এর ১৫তম দিনে মেঘনা নদীতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৩৫,০০০ মিটার (মূল্য ৭,০০,০০০ টাকা) নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ চরভৈরবী ওহাবিয়া এতিমখানা, আল মাদীনা লিল্লাহ বোডিং ও হায়দরগঞ্জ তাহেরিয়া এতিমখানায় বিতরণ করা হয়। কোস্ট গার্ড বিসিজি স্টেশন রায়পুর অভিযানে সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।