প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
দিনাজপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সংরক্ষণে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা প্রতিবেদকঃ মোঃ মশিউর রহমান
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে আজ “সম্প্রদায়িক সম্প্রীতি সংরক্ষণে আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় পরিচালক (প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা) জনাব মোঃ মহিদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক জনাব মোস্তফা মনসুর আলম খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ মশিউর রহমান।
অনুষ্ঠানে ফিল্ড অফিসার, সুপারভাইজার, মাস্টার ট্রেইনার, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, আলেম-ওলামা, ইমাম, খতিবসহ দিনাজপুর জেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখা এবং বিভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মাস্টার ট্রেইনার জনাব মুফতি মোহাম্মদ মমতাজ উদ্দিন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।