প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
ভালুকায় সংরক্ষিত বনের গাছসহ পিকআপ জব্দ

জসিম আহামেদ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনের আকাশমণি গাছ কেটে নেওয়ার সময় একটি পিকআপভ্যান ও ড্রাইভারসহ গাছ জব্দ করেছে বন বিভাগ।
রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি মৌজার ৭৭১ দাগের সংরক্ষিত বাগান থেকে গাছ কেটে গাড়িতে তোলার সময় স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের সদস্যরা কাঠ বোজাই গাড়িটিকে ড্রাইভারসহ আটক করেন। পরে জব্দকৃত পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৩-২৯১৪) ও গাছগুলো ভালুকা রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হলেও রহস্য জনক কারনে ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয় ।
অভিযোগ উঠেছে রহস্য জনক কারণে, মোটা অংকের উৎকোচের বিনিময়ে বন বিভাগ কৌশলে ড্রাইভারকে ছেড়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাটা গাছগুলো স্থানীয় একটি করাতকল কারখানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। জব্দ করা গাছের বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানা গেছে।
হবিরবাড়ি ইউনিয়ন বিট কর্মকর্তা আব্দুল মতিন বলেন, “গাছসহ গাড়িটি আটক করে রেঞ্জ অফিসে আনা হয়েছে। তবে গাড়ির সঙ্গে কাউকে পাওয়া যায়নি। মূল হোতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।