প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) কাউখালি ভূমি অফিস পরিদর্শন

মুহাম্মদ নাসীর উদ্দিন
জেলাপ্রতিনিধি, পিরোজপুর
১৯ অক্টোবর'২৫ পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করছেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন।
সকালে ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি উপজেলা ভূমি অফিসের বিভিন্ন রেজিস্টার, দেওয়ানী মোকদ্দমার দফাওয়ারী জবাব, নামজারি মোকদ্দমার নথি, মিসকেসের নথি পরীক্ষা করে দেখেন। পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আয়োজিত বিভিন্ন বিদ্যালয়ে ভূমি বিষয়ক কর্মশালায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের পুরষ্কৃত করার বিষয়ে উদ্যোগ গ্রহন করার জন্য সহকারী কমিশনারের (ভূমি) প্রশংসা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ সহ ইউনিয়ন পেশকার, সার্ভেয়ার, অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।