প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
ধোবাউড়ায় ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলা প্রতিনিধি জনতার খবর
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৫৫ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোরে উপজেলার ঘোঁষগাও এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামরুল ইসলামের বাড়ি থেকে ভারতীয় মদসহ তাকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।