প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

কায়াস মাহমুদ
মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মোমিনুল ইসলাম কুষ্টিয়ায় লালন শাহের মাজারে অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গত শুক্রবার বিকেলে মোমিনুল কয়েকজন বন্ধুর সঙ্গে লালনের তিরোধান অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে ক্লান্ত হয়ে তারা ট্রেনলাইনের পাশে বিশ্রাম নেন। হঠাৎ একটি ট্রেন চলে আসলে দ্রুত সরে আসার চেষ্টা করতে গিয়ে মোমিনুলের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
মোমিনুলের স্ত্রী রূপা খাতুন বলেন, “আমাদের আনন্দের জন্য সে মাজারে গিয়েছিল। কে জানত সন্ধ্যার খুশির মুহূর্তই হয়ে যাবে শোকের রাত।”
কুষ্টিয়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়। মোমিনুলের মা মেমিনা খাতুন কান্না ভেজা কণ্ঠে বলেন, “আমার ছেলে বিকেল তিনটার দিকে বাড়ি থেকে বের হয়েছিল। মধ্যরাতে খবর পাই, ট্রেনের ধাক্কায় সে মারা গেছে। যেন স্বপ্নই ভেঙে গেল।”
নিহতের পরিবারের সদস্য ও গ্রামবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।