প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চকনিহালের কাশেম মারা বটতলা এলাকায় ধান খেতের পাশে ডোবার কচুরিপানার নিচ থেকে একজন মানুষের দুই পায়ের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২ টার দিকে স্থানীয়রা ডোবার কচুরিপানার ভেতর থেকে কঙ্কালটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিলে পুলিশশ ঘটস্থানস্থলে পৌছে প্যান্টের ভিতরে থাকা দুটি পায়ের কঙ্কাল উদ্ধাদ করে। এসময় একই স্থান থেকে পচে যাওয়া একটি সার্টের কলার উদ্ধার করে। তবে এটি পুরুষ না নারীর পায়ের কঙ্কাল তা নিশ্চিত হওয়া যায়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্যান্টের ভিতরে দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করেছে। তবে পা দুটি পুরুষ নাকি নারীর এটা নিশ্চিত হওয়া যায়নি।
ফরেনসিক পরীক্ষার জন্য কঙ্কালটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে পাঠানো হাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনেরর পাশাপাশি তদন্ত চলছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।