প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
বগুড়ার শিবগঞ্জের চাঞ্চল্যকর জোড়া খু*নের ৩ আসামি গ্রেফতার ও খুনের রহস্য উদঘাটন

সেলিম হোসেন
বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জের চাঞ্চল্যকর জোড়া খু*নের মূল ৩ আসামি গ্রেফতার ও হত্যার রহস্য উদঘাটন হয়েছে এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ সদর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে গত ১৬-০৯-২৫ইং তারিখে। মা ও ছেলে জোড়া খু*নের মামলার আসামীরা হলো, মাহি ইসলাম (১৯) পিতা মহিরউদ্দিন সাং হাতিয়ার থানা কালাই জেলা জয়পুরহাট। এজাহার নামীয় প্রধান আসামি মোঃশাহিনুর রহমান জিসান (১৯), পিতা মোঃ আব্দুল জলিল, মোঃ সৈকত (২০) পিতা মোঃ শহিদুল ইসলাম উভয়ের সাং এক ডালা থানা কালাই জেলা জয়পুরহাট কে এই পর্যন্ত মোট ৩জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জোড়া খু*নের মামলায় এ পর্যন্ত সকল আসামি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। সকল আসামিকে জিজ্ঞেসাবাদ করে আরো কোন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কিনা বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবী ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।