
নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের মেঘনা নদীর উপকূল এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইঞ্জরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান, রামগতি থানা পুলিশ, নৌ-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও সৈয়দ আমজাদ হোসেন জানান, “জেলেরা কক্সবাজার থেকে ট্রাকভর্তি বরফ এনে ট্রলারে চেম্বার তৈরি করে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি ট্রলার, বরফবোঝাই দুটি ট্রাক, একটি ট্রাক্টর ও আনুমানিক ১০ হাজার মিটার জাল জব্দ করি।”
তিনি আরও বলেন, “অভিযানের সময় ট্রলারে থাকা মাঝি, ট্রাকচালক ও শ্রমিকরা পালিয়ে যায়। আটককৃত মালামাল জব্দ করে নিয়মিত মামলা দায়েরের জন্য রামগতি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।”
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।