
শাখাহাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কবলে পড়লে স্থানীয়রা পার্শ্ববর্তি জায়গায় স্থানান্তর করে। কিন্তু দু,পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট কারনে ও প্রশাসনিক ভাবে সিদ্ধান্ত গ্রহনে ব্যর্থ হওয়ায় দেড় বছর যাবৎ বিদ্যালয় ঘরটি নির্মান না করায় কোমলমতি শিক্ষার্থীগন অন্যের বাড়ীর উঠানে,মক্তব ঘরে ইত্যাদি জায়গায় কোন রকমে শিক্ষকগনের নিকট পড়া-লেখা চালিয়ে নিয়ছে। জনৈক অভিভাবক আব্দুল জলিল জানান, আমরা আগে থেকেই স্কুলের জায়গা নির্ধারন করলেও স্থানীয় ভোট বিষয়ক স্বার্থে আরেকটি পক্ষ ঘর নির্মানে বাধা প্রদান করায় শিক্ষার্থীদেরকে এ ভোগান্তিতে পড়তে হয়েছে।অবশেষে তৃত্বীয় একটি পক্ষের সংগে আলোচনা করে দুই জায়গার মাঝামাঝি স্থানে জায়গা নির্ধারন করে বিদ্যালয়টি আপাতত টিনের ছাপড়া তুলে সেখানে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান বলেন, বিদ্যালয়ের অবকাঠামো নির্মানের বিষয়ে উর্ধত্বন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বিদ্যালয়টি পূনঃনির্মান