প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
দক্ষিণ সুরমায় যুবক গ্রেপ্তার, ইয়াবা জব্দ

সুমন আহমদ খান
উপজেলা প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোমিনখলা এলাকা থেকে মো. নিরব মিয়া (২০) নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরবকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নিরব মিয়া দক্ষিণ সুরমা থানার মোমিনখলার আলাউদ্দিনের কলোনির বাসিন্দা এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার হাবলীপাড়া গ্রামের মো. অভি মিয়ার ছেলে।
অভিযানের সময় তার হেফাজত থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নিরব মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।