প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
বরিশাল অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে সিইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার সকাল ১০টা থেকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।
এদিকে বিকেলে সিইসি বরিশাল সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
মতবিনিময় শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।