প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্টান

ফয়সাল আহমেদ শাকিল , ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং তাদের ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত হলো "নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্টান ২০২৫"।
শনিবার (১৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এই মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এতে ২৫০ এর অধিক সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
❝সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি"
❝সংগ্রাম আর সাহসী জীবন সততায় ভরা মন জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন" স্লোগানকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানে আগত নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে বরণ করা হয় এবং বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন শরীফ উপহার হিসেবে প্রদান করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শিহাবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ডা. ফাওজান আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম এবং জেলা সাহিত্য সম্পাদক আফজাল হোসেন। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শিহাব উদ্দিন ও অর্থ সম্পাদক আবুল খায়ের ত্বহা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।