প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়েছে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫”। নতুন শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রোগ্রামের শুরুতে নবীন শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বাংলা অনুবাদসহ পবিত্র কোরআনের একটি করে কপি উপহার হিসেবে প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উপহার শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শিহাবুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ডা. ফাওজান আব্দুর রহমান। তিনি বলেন,“শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের আদর্শিক চেতনায় গড়ে তোলা সময়ের দাবি। পবিত্র কোরআনের শিক্ষা একজন মানুষকে সৎ, সফল ও পরিপূর্ণ জীবনের পথে নিয়ে যেতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম এবং জেলা সাহিত্য সম্পাদক আফজাল হোসেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শিহাব উদ্দিন এবং অর্থ সম্পাদক আবুল খায়ের ত্বহা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।