প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারি গ্রেপ্তার

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে নোয়ারাই ইউনিয়নের মৌলা এলাকায় কাঠের ব্রিজ থেকে নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৪০)। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের রইছ আলীর ছেলে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংপুর-ছাতক সড়কের জুড়াপানি-মৌলা এলাকার অস্থায়ী কাঠের ব্রিজে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কাজে দুই ভাই মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে ছাতকের উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ছোট ভাই আয়নাল আবেদীন, আর পেছনে বসেছিলেন বড় ভাই জয়নাল আবেদীন। মৌলা এলাকার ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ অতিক্রমের সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
এ সময় গুরুতর আহত হন পেছনে বসা জয়নাল আবেদীন। স্থানীয়রা দ্রুত তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালক আয়নাল আবেদীনও গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ওই কাঠের ব্রিজটি সংস্কারের অভাবে এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
মাসের পর মাসে এ ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে পারাপার হচ্ছে এলাকার সাধারণ মানুষেরা।
অতিরিক্ত বৃষ্টি হলেই কাঠের ব্রীজ ভেঙে যায় ফলে মানুষের চলাফেরার অনেক কষ্টকর হয়ে পড়ে, জেলা প্রশাসকের কাছে এলাকা বাসীর একটাই দাবি পাকা ব্রীজ চাই যাতে করে আর কারোর প্রাণ না হারায় নদী ভূগর্ভে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।