প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
ফুলপুরে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

নাজমুল হাসান রিপন (ময়মনসিংহ প্রতিনিধি)
ফুলপুরে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
ফুলপুরে ক্রেডিট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামক একটি ভুয়া এনজিওর পরিচয়ে একটি প্রতারক চক্র গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে। প্রথমে মানুষকে ঋণ দেওয়ার কথা বলে,তাদের কাছ থেকে সঞ্চয়-জামানত হিসেবে জনপ্রতি (২০) থেকে (৫০) হাজার টাকা পর্যন্ত নিয়ে উধাও হয় এনজিও টি।
ফুলপুরের সাহাপুর রশিদা বিড়ি ফ্যাক্টরির সাথে একটি বাসা ভাড়া নিয়ে ৭/৮ জন মিলে তাদের এই কার্যক্রম করে আসছিল। আজ অনেকেরই ঋণ দেওয়ার কথা থাকলে ঋণ নিতে এসে দেখেন অফিস তালাবদ্ধ এই খবর ছড়িয়ে পড়লে ফুলপুরের পৌরসভা,ভাইটকান্দি, সিংহেশর ও পয়ারী ইউনিয়ন হতে আসা ৩০০/৪০০ জন ভুক্তভোগী জড়ো হয়।টাকা উদ্ধারসহ দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।