প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
পাবনা ফরিদপুরের ডেমরা ইউনিয়নে জামায়াতের পক্ষ থেকে রাস্তা মেরামতের কাজ চলছে

মোঃ আব্দুল আলীম আবরার
পাবনা ফরিদপুর উপজেলা ডেমরা ইউনিয়নের ডেমরা বাজার থেকে - আতাইকুলা আঞ্চলিক সড়কটির বেশির ভাগ স্থানেই এখন বড় বড় গর্তে পরিণত হয়েছে। একটু পর পর তৈরি হয়েছে খানা-খন্দ। একটু বৃষ্টির পানিতে ডুবে থাকে খানা-খন্দ। সাধারণ পথচারী, কৃষক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নিত্য দূর্ঘনার শিকার হতে হচ্ছে।
এই বিষয়টা বাংলাদেশ জামাতে ইসলামী ডেমরা ইউনিয়নের দায়িত্বশীলরা বসে সিদ্ধান্ত নেয় যে এলাকাবাসী এবং জনগনের কষ্টের কথা ভেবে রাস্তাটা মেরামতের সিদ্ধান্ত নেয়
এ রাস্তা মেরামতের কাজের বিষয়ে ডেমরা ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি এইচ এম আলামিন কাছে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বর্তমান সরকারের নজরে নেই এই রাস্তা। এই কথা ভেবে বাংলাদেশ জামাতে ইসলামী এই সিদ্ধান্ত পৌঁছায় যে রাস্তাটা তো এভাবে ফেলে রাখা যায় না যেসব বড় বড় গর্ত আছে সেই সব জায়গায় ইট বালু দিয়ে রাস্তাটা মানুষ চলাচলের উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
এই বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে এলাকাবাসীরা বলেন বাংলাদেশ জামাতে ইসলামী অত্যন্ত একটি ভালো কাজ করছে দোয়া করি এরকম কাজ যেনো বাংলাদেশ জামায়াতে ইসলামী আরো করে এই এই দোয়াই করি
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।