প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
কালিগঞ্জের নবীন নগর নূরানী মাদ্রাসায় শিশুদের টাইফয়েড টিকাদান কার্যক্রম সম্পন্ন

এসএম শাহাদাত (কালিগঞ্জ) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নবীন নগর ফালাহে দারাঈন তাহফিজুল কুরআন ও নূরানী মাদ্রাসায় শিশুদের টাইফয়েড রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর মাদ্রাসায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন:এফপিআই মলয় সরকার, এফডব্লিউএ সাদিয়া সুলতানা, এইচএ গোপাল চন্দ্র সরকার ,স্বেচ্ছাসেবক প্রিন্স সরকার ,এফপিআই মলয় সরকার বলেন:শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েডের টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত টিকাদানই পারে এই সংক্রামক রোগ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে।
শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।