প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
দুই শিশু সন্তানকে নিয়ে ঢাকার আন্দোলনে শিক্ষক মুন্নি খানমের অধম্যতা

মো.ইকবাল হোসাইন
ঝালকাঠি জেলা প্রতিনিধি
বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের দাবী আদায়ে দুই অবুঝ শিশু সন্তানকে নিয়ে ঢাকার আন্দোলনে অংশগ্রহণ করেছেন ঝালকাঠি সদর উপজেলার চামটা বিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্নি খানম। ঢাকায় মায়ের সাথে আন্দোলনে যোগ দেয়া খলিফা আল আদিয়াত ও খলিফা আল আযিয়ান। তারা মাথায় দাবি সম্বলিত ফিতা বেধে হাতে প্লাকার্ড নিয়ে মায়ের সাথে একাত্মতা প্রকাশ করে।
মায়ের দাবী আদায় হলে নিজের অধিকার প্রতিষ্ঠা হবে এজন্যই ওরা সাথে এসেছে বলে জানিয়েছে মা। নিজের প্রাপ্য ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মায়ের সঙ্গে রাজপথে অবস্থান নেয় তারা। দাবির স্বপক্ষে মাথায় ফিতা, হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা এই দুই শিশুর দৃশ্য পথচারীদের দৃষ্টি কেড়েছে। মায়ের চাকরি জাতীয়করণের দাবিতে শিশুদের এমন উপস্থিতি অনেককেই নাড়া দিয়েছে।
অভিভাবকের ন্যায্য দাবিতে সন্তানের এ সহমর্মিতা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে একে “ভবিষ্যৎ প্রজন্মের সচেতনতার প্রতিচ্ছবি” হিসেবে অভিহিত করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।