প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
ঝিনাইদহে কৃষকের এক বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহের মহেশপুরে আনারুল ইসলাম নামের এক কৃষকের এক বিঘা জমির শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার ভবগনগর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আনারুল ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, গ্রামের মাঠে কৃষক আনারুল এক বিঘা জমিতে শিমের চাষ করেছিলেন। কিছুদিন পর তিনি শিম বিক্রি করতে পারতেন। এরই মাঝে সোমবার রাতে তার চাষ করা সিমগাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
কৃষক আনারুল ইসলাম বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে দেখি গাছগুলো কাটা। ফসলের সঙ্গে কেন এমন শত্রুতা। আমি এ ঘটনায় আইনি আশ্রয় নেব।’
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।