
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ জাহিদুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
সুত্রে জানাযায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় নামক স্থানে মোঃ জাহিদুল ইসলামের নিজ মালিকানাধীন পরিত্যক্ত ভাতের হোটেলে অভিযান চালায়। অভিযান চলাকালে হোটেলের ভিতর থেকে ০৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পরিদর্শক মোঃ মোস্তফা জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।