
শামীম ইসলাম শামীম
জয়পুরহাট জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন আজ সদর উপজেলার দাদরা উচ্চ বিদ্যালয় এবং কালাই উপজেলার আওড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এমওসিএস ডাঃ জুবাইর মোঃ আল-ফয়সাল এবং জেলা ইপিআই সুপার জনাব মোঃ আরিফুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি ক্যাম্পেইনের মাঠকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন, যাতে ক্যাম্পেইন সর্বাত্মক সফলভাবে সম্পন্ন হয় এবং নির্ধারিত লক্ষ্য অর্জন করা যায়। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিকটও তিনি সার্বিক সহযোগিতা কামনা করেন।
সিভিল সার্জন বলেন, “টিকাদান কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে জয়পুরহাটে শিশুরা সুরক্ষিত থাকবে এবং টাইফয়েড প্রতিরোধে জেলাটি আরও স্বাস্থ্যসম্মত হবে।”
ক্যাম্পেইনটি স্থানীয় কমিউনিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ততায় সর্বাধিক ফলপ্রসূ হয়ে উঠেছে, যা জেলা স্বাস্থ্য বিভাগের প্রতি মানুষের আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় করেছে।