প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
বালাগঞ্জে খান জামাল বলেন, ধানের শীষের গণজোয়ার দেখে পরাজিত শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে

সুমন আহমদ খান
উপজেলা প্রতিনিধি
ধানের শীষের গণজোয়ারে ভীত হয়ে পরাজিত শত্রুরা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল।
তিনি বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষের পক্ষে দেশের সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও সমর্থন দেখে একাত্তর ও চব্বিশের পরাজিত শত্রুরা এখন মিলেমিশে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
খান জামাল আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে ঘরে ঘরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা পৌঁছে দিতে হবে। তিনি আহ্বান জানান, ধানের শীষের স্বপক্ষে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ধরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—যাতে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাওয়া যায়।
তিনি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—বিএনপি এই নীতিতে বিশ্বাসী। তাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে বিএনপি ও তারেক রহমানের প্রতি আস্থা রাখতে হবে, ধানের শীষকে বিজয়ী করতে হবে—এর কোনো বিকল্প নেই।”
সোমবার বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মুরারবাজারে অনুষ্ঠিত বিএনপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল পিন্টু।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—শামীম আহমদ, লোকমান আহমদ, শাহীন আহমদ, জফুর মিয়া, সেজোয়ান আহমদ, জুয়েল আহমদ, ইসমাইল, রেজাউল করিম জুলকান, হাসান আহমদ, নোমান আহমদ, খালেদ আহমদ, মারুফ আহমদ, মজনু মিয়া, রিপন, সুহেল, মামুন, আব্দুল আলী, ইমন, সাজু, কামরান, জিয়া উদ্দিন, আনোয়ার আলী, মিন্টু মিয়া, আব্দুল কাইয়ুম, আফসার, সুহেলা মিয়া প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।