প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
রেলওয়ে পুলিশের প্রধানের পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শন
মোঃ মশিউর রহমান
বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান, ডিআইজি ও অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) আজ দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রেলওয়ে পুলিশের প্রধানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন। এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
পরিদর্শন শেষে ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীসেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা, স্টেশন এলাকার পরিচ্ছন্নতা রক্ষা এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রেলওয়ে পুলিশের প্রধান বলেন, “রেলস্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র। এখানে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।