প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
কাউখালীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১জন আটক

মুহাম্মদ নাসীর উদ্দিন
পিরোজপুর জেলা
পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে জোরপূর্ব ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আলামিন শিকদার (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। এ-ব্যাপারে ভিকটিমের বাবা মো. আব্দুর রশিদ সরদার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান অভিযান চালিয়ে ধর্ষন চেষ্টাকারী মো. আল আমিন শিকদারকে (৪০) আটক করেন। আইনী প্রক্রিয়া শেষে আজ ১৩ অক্টোবর'২৫ তাকে জেল হাজতে প্রেরন করেন।
গতকাল ১২অক্টোবর (রবিবার) সকাল ১০:০০ ঘটিকার সময় ভিক্টিমের বাবার বসত বাড়িতে ঘটনাটি ঘটে। লামিয়া আক্তারের মা আনুমানিক ৩ বছর পূর্ব থেকে অজ্ঞাতস্হানে থাকায় বাবার বাড়িতে ৩ বোনকে নিয়ে বাবা বসবাস করে আসছেন। ঘটনার সময় বাড়ীতে লামিয়া আক্তার একা ছিলেন।
সুযোগ বুঝে অভিযুক্ত আসামি পান খাওয়ার কথা বলে ঘরে প্রবেশ করেন এবং জোরপূর্বক ধর্ষন চেষ্টা করেন। ধ্বস্তাধস্তির একপর্যায়ে ইজ্জত বাঁচাতে লামিয়া আক্তারের ডাকচিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে আসামী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
আসামি আল আমিন সিকদার (৪০) একই গ্রামের দূর সম্পর্কের চাচাতো ভাই। এবং বেশ কয়েকবছর যাবৎ প্রবাসে ছিলো।
এ-ব্যাপারে কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান জানান, ভিকটিমকে যখন থানায় আনা হয় তখন লামিয়া আক্তার খুব কান্নাকাটি করছিলেন, কথা বলতে পারছিলেন না এবং তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। ধ্বস্তাধস্তি ও ধর্ষন চেষ্টার সকল আলামত স্পষ্ট ছিলো।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, যেহেতু তিনি সরাসরি ধর্ষিতা হননি, সেহেতু তাকে মেডকেল চেকআপের জন্য হাসপাতলে না পাঠিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ন্যায় বিচারের স্বার্থে ক্ষতিগ্রস্ত পরিবারকে সকল প্রকার আইনি সহায়তা দেয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।