
এসকে এম মহসিন রেজা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ অক্টোবর কয়রা উপজেলা যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রেসক্লাবে যুবদলের কয়রা উপজেলা শাখা, এই মতবিনিময় সভার আয়োজন করে।
এই মতবিনিময় সভায় কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক টিমের আহ্বায়ক জনাব মোঃ রুবেল মীর, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক টিমের সদস্য ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন।
এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা হাবিবুন নবী, পীরালি জাকারিয়া আহমেদ, নাসির উদ্দিন এবং এসানুর রহমান সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মোতাসিম বিললার পরিচালনায় বক্তারা বলেন, আগামী ১৫ই অক্টোবর কয়রা উপজেলা যুবদলের সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
এবং উপজেলার সাতটি ইউনিয়নের যুবদলের সকল নেতাকর্মীসহ বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ এই সমাবেশে উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন, ইতিমধ্যে সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং, পোস্টারিং সহ লিফলেট বিতরণ করার পাশাপাশি বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা করা হচ্ছে।
এই মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে-
বক্তারা সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।