প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
নওগাঁয় পোরশায় মহাশরের গাছ ফেলে ডাকাতি আহত ৩০

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :-
নওগাঁর পোরশায় সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড় নামক স্থানে সড়কে গাছ ফেলে ঘন্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার মোশানতলা মোড়ে সন্ধ্যা ৭টার পর গাছ ফেলে দু’দিক থেকে আসা বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবানের পথরোধ করা হয়। ডাকাতরা প্রায় ঘণ্টাব্যাপী যানবাহনে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা টাকা, শরীরে থাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বেশ কয়েকজন তাদের কাছে থাকা জিনিসপত্র দিতে না চাইলে তাদেরকে মারপিটে আহত করে ডাকাতরা।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহত প্রায় ২০ জন নারী-পুরুষকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোশানতলা মোড়ে অনেক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটে আসছে। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। বিশেষ করে থানা পুলিশের ভূমিকা রহস্যজনক।
এলাকাবাসী জানান, মোশানতলা মোড়ে ডাকাতি হয়, আর ওই সময়ে পুলিশ বসে থাকে মোশানতলা থেকে দুই কিলোমিটার দূরে সারাইগাছী বাজারে। ডাকাতি শেষে হলে পুলিশ এসে হাজির হয়। এরকম ঘটনা প্রায় দেখা যায় বলেও জানান এলাকাবাসী।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।