প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
নৌবাহিনীর অভিযানে ভোলার লালমোহনে ০২ মাদক ব্যবসায়ী আটক

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১২ অক্টোবর ২০২৫) ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের ডাওরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
অভিযানকালে লালমোহন চরলক্ষী এলাকার মাদক ব্যবসায়ী মোঃ শরীফ ও মোঃ সাগরকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ১৭৪ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত ৫০,৬০০ টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত মাদক ও নগদ অর্থসহ আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।