প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
টাঙ্গাইলের জামাই হলেন ইন্জিনিয়ার ইশরাক হোসেন

খঃ মাহফুজুর রহমান বিপ্লব
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।
প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পড়িয়েছেন। তিনি বিয়ে করছেন ব্যারিস্টার নুসরাত খানকে।
নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য এবং টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।
নতুন জীবনে শুভেচ্ছা শুভ কামনা এবং দুজনের জন্য রইলো অফুরন্ত ভালবাসা।
মেয়েটাকে শুধু সৌন্দর্য্য দিয়ে বিচার করার সুযোগ নেই, কারণ উনি প্রফেশনালি একজন ব্যারিস্টার,যেভাবে জনতার কাতারে মিশে জাতীয়তাবাদী দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন! ইংরেজিতে যাকে বলে ”Beauty with Brain”!
ইশরাক হোসেন এবং নুসরাত খান দুইজনই রাজধানীর স্কলাস্টিকা থেকে ও লেভেল কমপ্লিট করেছেন। নুসরাত খান তারপরে University of London থেকে এ LLB, BPP Law School থেকে LLM ও BPTC পাশ করেন। এছাড়াও নুসরাত খান University of Cambridge থেকে Business Sustainability Management এবং
University of Oxford থেকে Political Philosophy তে বিশেষ কোর্স সম্পন্ন করেন।
শুভ হোক দুজনের আগামীর পথ চলা !
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।