প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

পলাশ হাওলাদার, স্টাফ রিপোর্টার:
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ইং উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা গলাচিপা শাখার আয়োজনে উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম সগীর, সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইউম, উজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, গলাচিপা সদর ইউনিয়ন টিমলিডার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান মিজান সহ সিপিপির অনান্য সদস্য বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভায়া প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার, দুর্যোগের পূর্বে ও দুর্যোগের পরবর্তী কালীন সমেয়র করণীয় বিষয়ের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূল্যক বক্ত্য রাখেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।