প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
এমসি কলেজে পুনরায় ক্যান্টিন চালুর দাবি ছাত্রদলের

সুমন আহমদ খান
উপজেলা প্রতিনিধি, সিলেট
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে পুনরায় ক্যান্টিন চালুর দাবিতে কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।
রোববার (১২ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খানের কাছে স্মারকলিপি প্রদান করেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সহসভাপতি হাবিবুর রহমান, সাঈদ আহমদ, সাহানুর আহমদ, মাছুম আহমদ, দেবব্রত দে সুনাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সোহাগ আলম, আমিনুল ইসলাম, নাজমুল হাসান, মাসুদ আলম রানা, সাংগঠনিক সম্পাদক মো. মুহিবুর রহমান মারজান, পাঠাগার বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-ক্যাফেটেরিয়া সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য রফিকুল ইসলাম সাকিবসহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যান্টিনের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা খাবারের জন্য ক্যাম্পাসের বাইরে যেতে বাধ্য হন, এতে সময় নষ্ট হচ্ছে ও পাঠদানে বিঘ্ন ঘটছে। ক্যাম্পাসে বিশুদ্ধ খাবারের অভাব শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।