প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
কয়রায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন

এসকে এম মহাসিন রেজা
খুলনার কয়রা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
(১২ অক্টোবর) রোববার উপজেলা কয়রার মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এর হলরুমে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনাব ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় টিকাদান কার্যক্রম কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, কয়রা থানার সেকেন্ড অফিসার এম রাজেত আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: ইসমাইল হোসেন, সহকারি শিক্ষা অফিসার শ্রী বুধার চন্দ্র মন্ডল, কয়রা মদিনাবাদ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম শহীদ সরোয়ার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনাব এম রেজাউল করিম বলেন, শিশুদের একটি জটিল রোগ টাইফয়েড আর এই টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষা দিতে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা দীর্ঘ একমাস ব্যাপী এই কর্মসূচি বলব থাকবে এবং নয় মাস থেকে পনের বছরের কম বয়সি শিশু এই টিকাদান কার্যক্রমের আওতায় থাকবে। এবং যা ৫৩ হাজার শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।