প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
মাদারগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন

আব্দুল্লাহ আল নোমান, জামালপুর প্রতিনিধি
বেসরকারি শিক্ষক কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে ১২ তারিখে আন্দোলনের ডাক দেন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারি,শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ করে, শিক্ষকদের গায়ে হাত তোলে,বেশকিছু শিক্ষক আহত হয়।তার প্রতিবাদে সারা বাংলাদশে শিক্ষকরা কর্ম বিরতি ঘোষণা দেন।তার প্রতিবাদে আজ মাদারগঞ্জের প্রতিষ্ঠানগুলো কর্ম বিরতি পালন করছে।তাদের সাথে কথা বলে আরো জানতে পারলাম, সরকার দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি চলবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।