প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মসিম গ্রেপ্তার

মুহাম্মদ নাসীর উদ্দিন
পিরোজপুর
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. শামসুল হক বালির ছেলে মো. মাসুমকে গতকাল রাতে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ থেকে র্যাব বরিশাল-৮ ও র্যাব ঢাকা-১০ যৌথ অভিযান চালিয়ে আটক করে।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি মো. মাসুম ২০১২ সালে ঢাকা রমনা থানার একটি মামলায় দীর্ঘ ১৪ বছর ধরে পলাতক ছিলেন। গতকাল রবিবার রাতে তাকে ডিজিটাল প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের যৌথ অভিযানে আটক করে রমনা থানা রাখা হয়। আইনি প্রক্রিয়া শেষে ঐদিন-ই পিরোজপুরের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।