প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আফজাল হোসেন
ষ্টাফ রিপোর্টার
আগামী ১৬ই অক্টোবর বৃহস্পতিবার তিস্তা নদীর ধারে ১৩৫ কি:মি:পর্যন্ত সন্ধ্যা ৬.৩০টায় মশাল প্রজ্বলন কর্মসূচি সফল করার লক্ষ্যে মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি,র অর্ন্তবতীকালীন আহবায়ক কমিটির আহবায়ক জনাব আব্দুল হালিম চাঁদের সভাপতিত্বে বিএনপি সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতিমূলক সভা আজ বাদ মাগরিব মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এবিএম ফারুক সিদ্দিকী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মজিদ মন্ডল,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ অর্ন্তবতীকালীন আহবায়ক কমিটির সদস্যবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক সিদ্দিকী বলেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বৃহত্তর রংপুরের মানুষের ভাগ্যের চাকা বদলে যাবে। কাজের জন্য এ অঞ্চলের মানুষকে আর ঢাকায় যেতে হবেনা। তিনি আরও বলেন বিগতদিনে এই তিস্তাকে নিয়ে শুধু রাজনীতি করা হয়েছে কেউ বাস্তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এটা চাননি,কিন্তু এবারে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এই অঞ্চলের কৃতিসন্তান আলোকিত লালমনিরহাটের রুপকার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উদ্যেগকে একাত্বতা প্রকাশ করে রংপুরের ৫ টি জেলার প্রায় ২ কোটি জনগণ রাজপথে নেমে এসে আন্দোলনে সামিল হয়েছে।এই তিস্তা মহাপরিকল্পার কাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে শুরু করার দাবি জানিয়েছেন। আর তা নাহলে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।