প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
পটুয়াখালী কুয়াকাটা সড়কে ভয়াবহ দুর্ঘটনা

মোঃ বাপ্পি ।।
পটুয়াখালী জেলার আউলিয়াপুরের পক্ষিয়া নামক এলাকায় পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের উপর কুয়াকাটাগামী র্যাব-৮ এর একটি মিনিবাসের সাথে বরিশালগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে জনৈক দুই বছরের শিশু সহ নি*হ*ত ৩ জন এবং ২২ জন সদস্য আ*হ*ত হয়েছে
স্থানীয় সূত্রে জানা গেছে, র্যাব-৮ এর একটি মিনিবাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে র্যাবের মিনিবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের এক শিশু নিহত হয় এবং র্যাবের গাড়িতে থাকা অন্তত ২২ জন সদস্য আহত হন।
জানা গেছে, র্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় এবং ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।