প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
কাজিপুরে উত্তাল জনতা, একটাই স্লোগান: সেলিম ভাই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা কাজিপুর আজ উত্তাল জনতার দাবিতে। তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ, সবাই একক কণ্ঠে চাচ্ছে জননেতা সেলিম রেজা ভাইকে আসন্ন নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে দেখতে। প্রতিদিন ইউনিয়ন, গ্রাম, বাজারসহ সর্বত্র মিছিল ও সমাবেশে মুখর হয়ে উঠছে জনপদ। মানুষের মুখে মুখে ঘুরছে একটাই স্লোগান—“যখন তখন কাছে পাই, সে আমাদের সেলিম ভাই”, “দুর্দিনের সেলিম ভাই, আমরা তোমায় ভুলি নাই”, “দাবি মোদের একটাই, সেলিম ভাইকে প্রার্থী চাই”। এই শ্লোগানগুলো শুধু শব্দ নয়, বরং মানুষের হৃদয়ের গভীর ভালোবাসা ও আস্থার প্রতিচ্ছবি। কাজিপুরের মানুষ বিশ্বাস করে, সেলিম রেজা ভাই-ই একমাত্র নেতা যিনি সুখে-দুঃখে তাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।