প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
বগুড়ায় বিশ্ব ডিম দিবস উদযাপন, ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন

এম আতিকুর রহমান।।
আজ রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস-২০২৫
এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামার মালিক, শিক্ষার্থী, পোলট্রি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে বক্তারা বলেন, ডিম একটি সাশ্রয়ী ও সহজলভ্য প্রাণিজ প্রোটিনের উৎস। শিশু থেকে বৃদ্ধ সবার দৈনন্দিন খাবারে ডিম থাকা উচিত। ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বগুড়াতেও দিবসটি উদযাপন করা হয়েছে।
র্যালি শেষে উপস্থিত অতিথিরা জনগণকে প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।