বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে জুলাই সনদ সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়।
আজ রবিবার সকালে এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।
স্মারকলিপি প্রদানে অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় স্মারকলিপি প্রদান পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখলেন জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল , সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী। আরো বক্তব্য রাখেন জামালপুর শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান, জামালপুর সদর শাখার আমীর শরিফুল ইসলাম, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, শহর শাখার প্রশিক্ষণ সেক্রেটারি অধ্যক্ষ জিয়াউল কবির প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী'র ৫-দফা দাবিসমূহ:
১। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা
২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
নেতৃবৃন্দ বলেন, আমরা মনে দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে। তাই আমরা জনগণের পক্ষে ৫-দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।