প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
নানা সংকটে ধুঁকছে দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর

হাসিবুল।।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার
বুড়িমারী ইউনিয়ন এর অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর।
আর ও-ই স্থলবন্দর এখন নানা সংকটে ধুঁকছে, যার মধ্যে রয়েছে অবকাঠামোগত দুর্বলতা, জায়গার অভাব, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব,বিদ্যুৎ এবং যোগাযোগ সমস্যা। এর ফলে প্রতিদিন পণ্যবাহী ট্রাকের দীর্ঘজটের ভোগান্তির পোহাতে হয়, যা এই বন্দরটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হওয়া সত্ত্বেও এর সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
বন্দরে শ্রমিক-চালকদের জন্য বিশ্রামাগার এবং খাবারের জায়গার অভাব রয়েছে। এছাড়াও, পণ্য খালাসের জন্য একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং একটি আলাদা কাস্টমস ভবন নেই।
কারণ জায়গার সংকট:
বন্দরের ইয়ার্ডে জায়গার অভাব একটি প্রধান সমস্যা, যা প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাকের জন্য দীর্ঘজট সৃষ্টি করে।
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং যোগাযোগের সমস্যাও একটি বড় সংকট।
এর আগে প্রায় দুইশ কোটি টাকা রাজস্ব আয় হওয়া সত্ত্বেও, বন্দরটির অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘ সময় ধরে কোনো ছোঁয়া লাগেনি। তাই বন্দরটির অবকাঠামোগত উন্নয়ন সহ সকল সমস্যা সমাধান চান বন্দর ব্যবসায়ীগণ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।