প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন তাড়াইল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মো ওমর খান সানি।।
উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন তাড়াইল উপজেলা শাখা ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইকবাল হাসান খেজুর গাছ প্রতীকে ৩৪৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম হরিণ প্রতীকে ৬৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে তাড়াইল সদর বাজার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গগনা শেষে রাত ৯ টায় প্রধান নির্বাচন কমিশনার সামির হোসেন সাকী নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে ওমর সিদ্দীক আবু সাইকেল মার্কায় ৩২১ ভোট ও সাধারণ সম্পাদক পদে আনারস মার্কায় ৩৮৬ ভোট পেয়েছেন।
নির্বাচনে অপর বিজয়ী প্রার্থীরা হলো, সহ-সভাপতি পদে দোয়াত-কলম প্রতীকে ভূবন চন্দ্র ৫৬৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে রিকশা প্রতীকে মানিক মিয়া ৫০৮ ভোট, কোষাধ্যক্ষ পদে ফুটবল প্রতীকে রফিকুল ইসলাম ৫৬১ ভোট ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোমবাতি প্রতীকে রাসেল মিয়া ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে মোট ১ হাজার ১১৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৬ জন ভোটার নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।