প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
বগুড়া শাজাহানপুরে মাদকবিরোধী অভিযান: দুইজনের কারাদণ্ড ও একজন বিক্রেতা গ্রেপ্তার

এম আতিকুর রহমান।।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া। শনিবার (১১ অক্টোবর) সাজাপুর আধারঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মাদকসেবনরত অবস্থায় আলম ও বাসেদ নামে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই অভিযানে এক মাদক বিক্রেতাকে হিরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।