
দয়াল বড়ুয়া।।
কক্সবাজার এ বাড়ছে বস্তা ভর্তি ও নদীতে লাশ । আওয়ামী সরকার পতনের পর থেকে কক্সবাজার পাওয়া যায় জানা না জানা মানুষের লাশ । স্রোতে ভেসে গত ১০ বছরে ৬৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে। তার মধ্যে নদীতে খালে বিলে জঙ্গলে পাওয়া যায় বস্তা বন্দী মৃত লাশ।দুই তিন দিনের ব্যবধানে, কক্সবাজার রামু খুনিয়াপালং গোয়ালিয়াতে বস্তা ভর্তি লাশ পাওয়া যায় এবং তার দুই দিনের মধ্যে কক্সবাজার মেইন রাস্তার রিং রোড এ পাওয়া যায় আরেক বস্তা ভর্তি লাশ । এ ছাড়া বিভিন্ন সময়ে কক্সবাজার থেকে খাল বিল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সংশ্লিষ্ট জনগণ বলছেন, সরকার পতনের পর থেকে ভয়ে কাজ করে মনের মধ্যে। সকাল ঘুম থেকে উঠে শুনতে পায় মৃত্যুর খবর।কে কাকে কখন মারলো তা কেউ জানতে পারেন না পড়ে মৃত অবস্থায় খালে বিলে বা বস্তা ভর্তি লাশ উদ্ধার করে পুলিশ । প্রশাসনর এত কঠোর হওয়া তেও কক্সবাজার এ মৃত্যু ঠেকানো যাচ্ছে না। এই মৃত্যু ঠেকাতে কক্সবাজার প্রশাসনকে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা বলছেন কক্সবাজারের সুশীল সমাজ।