প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম পূরণ কর্মসূচি গাজীপুরের রাজবাড়ী মাঠে

মোঃ শাহিদুল ইসলাম।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম পূরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর মহানগরে রাজবাড়ীর মাঠে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, "বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম জোরদার করতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি, এবং সঞ্চালনা করেন এম. মনজুরুল করিম রনি, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি।
কর্মসূচিতে গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই সদস্য সংগ্রহ অভিযান দলের ভিত্তিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি নতুন সদস্যদের ফরম বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।