প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
নৌবাহিনীর অভিযানে খুলনার কয়রায় হরিণের মাংসসহ আসামি আটক

সাকিল আহমেদ।।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ২৩৫০ ঘটিকায় খুলনা জেলার কয়রা উপজেলার ৫ ও ৬ নং লঞ্চঘাট তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানের সময় কয়রার বাসিন্দা মোঃ সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ (চুয়াল্লিশ) কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হরিণের মাংসসহ আসামিকে কয়রা থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।