প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
কাজিপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ শরিফুল ইসলাম।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় কাজিপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই যৌথ সভায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মুক্তিযোদ্ধাদল, মহিলা দল, মৎস্যজীবি দল ও ওলামা দলের কয়েকশ নেতাকর্মি অংশ নেন। উপজেলা মুুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগণ সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে মনোনয়ন দিতে দলীয় হাই কমান্ডের প্রতি আহবান জানান।
যৌথ সভায় উপস্থিত সাংবাদিকদেরকে তারা জানান, তারেক জিয়ার প্রার্থী বাছাইয়ের প্রদত্ত নির্দেশনার সবগুলো শর্তই সেলিম রেজার জন্য প্রযোজ্য। আওয়ামী লীগের ঘাঁটিখ্যাত কাজিপুরে দুঃসময়ে সেলিম রেজা দলের নেতাকর্মিদের পাশে ছিলেন। এখনও সবাইকে ঐক্যবদ্ধ রেখে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন। তাই এমপির মনোনয়নে তারা সেলিম রেজাতেই নিজেদের আস্থার কথা ব্যক্ত করেন।
কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রশিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ টমাস, সদস্য সচিব মজিবর রহমান মজিবর, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন,যুগ্ম আহবায়ক আসিফ সরকার, শরিফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি হযরত আলী পাগু, সাধারণ সম্পাদক একে ফজলুল হক মুঞ্জু সরকার, ওলামা দলের আহবায়ক মাওলানা আবু বকর সিদ্দিক, তাঁতী দলের আহবায়ক এনামুল হক, মাসুদ রানা,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাগর তালুকদার , সদস্য সচিব আলিফ সরকার, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাসান আলী, উপজেলা মহিলা দলনেত্রী বেবী আক্তার , আসমা বেগম , লাকি আক্তার প্রমূখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।