প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
পদ্মপুকুরে বিএনপির নতুন অফিস উদ্বোধন এবং মতবিনিময় সভা

সামিউল ইসলাম।।
শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে চন্ডিপুর (০৫ নং ওয়ার্ড) বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক এস.কে আলমের তত্বাবধানে আজ ১০ অক্টোবর শুক্রবার বিকালে চন্ডিপুর গলাচিপায় স্লুইস গেট সংলগ্নে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নতুন অফিস। অফিস উদ্বোধন এবং মতবিনিময় সভা অনুষ্ঠানে পদ্মপুকুর ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অফিস উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক।অফিস উদ্বোধন এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, এই নতুন অফিসে সকল দলীয় কার্যক্রম পরিচালনা ও জনগণের পাশে থাকার কেন্দ্রবিন্দু। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও গতিশীল করতে চন্ডিপুর এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম কামরুজ্জামান বলেন, এই অফিস শুধু একটি অফিস নয়— এটি আমাদের আন্দোলন, সংগঠন ও জনগণের সেবার কেন্দ্রবিন্দু। আমরা বিশ্বাস করি, এই অফিস থেকেই নতুন প্রজন্মের নেতারা গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে নেতৃত্ব দেবে।”এই অফিসটির সঠিক ব্যবহারে যেন এই এলাকার মানুষের ভাগ্যসুপ্রসন্ন হয় এই শেষে তিনি বলেন দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে একতাবদ্ধ হয়ে সামনে চলতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন এবং অফিস উদ্বোধন এবং মতবিনিময় সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ইস্রাফিল হোসেন
উদ্বোধন এবং মতবিনিময় সভা শেষে দোয়ার মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও দলের সাফল্য কামনা করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।