সঞ্জয় বাড়ৈ।।
গতকাল, মাদারীপুর শহরের, পাঠককান্দির প্রনবমঠে,ধর্ম মন্ত্রণালয়ের অধীনে, হিন্দু ধর্মীয় কল্যাল ট্রাস্ট এর তত্ত্বাবধানে ০৯দিন ব্যাপি, সেবাইত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে,কর্মশালার উদ্ভোধন করেন, মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রসাশক,জনাব মোসা:ইয়াসমিন আক্তার।অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট,মাদারীপুর এর সম্মানিত পরিচালক শ্রী মিন্টু ভদ্র,প্রনবমঠ মাদারীপুরের অধ্যক্ষ স্বামী সত্যপ্রিয়ানন্দ, জীবন মহারাজ।০৯ দিন ব্যাপি প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে রয়েছে, প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট শ্রী আকাশ হীরা ও ময়না চক্রবর্তী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, সেবায়েতের দক্ষতা ও গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে জেলা ভিওিক এই কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। আজ প্রশিক্ষণের ২য় দিন চলমান।দুপুর ১টা পর্যন্ত কর্মশালা চলে,এরপর প্রনবমঠে অনুষ্ঠিত অপর অনুষ্ঠান, আন্তর্জাতিক শ্রীমৎ ভগবত গীতা অনুশীলন সংঘের মাসিক সমন্বয় সভার সাথে যৌথভাবে অনুষ্ঠান পরিচালিত হয়। যৌথ সভার সভাপতিত্ব করেন,প্রনবমঠ মাদারীপুরের অধ্যক্ষ স্বামী সত্যাপ্রীয়ানন্দ,জীবন মহারাজ।আরো যারা সভায় উপস্থিত রয়েছেন, আন্তর্জাতিক শ্রীমৎ ভগবত গীতা অনুশীলন সংঘের, সাধারণ সম্পাদক: শ্রী প্রদীপ বিশ্বাস,অর্থ সম্পাদক: শ্রী হরিসাধন দও,সদর উপজেলা সভাপতি: শ্রী রবীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক: শ্রী নিরাঞ্জন ঘোষ,দপ্তর সম্পাদক: শ্রী নান্টু সরকার,সহ সভাপতি: শ্রী পবিএ বাড়ৈ,মহিলা বিষয়ক সম্পাদক : শ্রীমতী সুষমা সরকার,পুজনীয় সেবাইত বৃন্দ,ও সম্মানিত সুধী বৃন্দ।গীতা পাঠ,ধর্মীয় সংগীত ও আলোচনা মাধ্যমে,অনুষ্ঠান পরিচালিত হয়। দুপুর ০৩ টায় মহা প্রসাধ বিতরনের মধ্যদিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করা হয়।