
এসকে এম মহাসিন রেজা।।
খুলনার কয়রা উপজেলায় ফ্রিজে রাখা ৪৪ কেজি হরিণের মাংস সহ সেলিম হাওলাদার ৪৫ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আটককৃত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর কয়রা গ্রামের মৃত হাওলাদার শওকাত হোসেনের ছেলে।
শুক্রবার (১০ অক্টোবর ২৫) দিনগত রাত আনুমানিক ১২ টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সেলিম হাওলাদার এর বাড়িতে অভিযান পরিচালনা করে ফ্রিজ থেকে বা ফ্রিজে থাকা অবস্থায় হরিণের মাংস উদ্ধার করে।
পরে তাকে (সেলিম হাওলাদার) কয়রা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন যে, ফ্রিজের থাকা ৪৪ কেজি হরিণের মাংস সহ সেলিম নামে একজনকে আটক করা হয়েছে, এবং সে ৬ নম্বর কয়রা হাওলাদার শওকাত হোসেনের ছেলে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত ওসি আরও বলেন, তাকে বোন আইনে মামলা দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে হাওলাদার সেলিম হোসেন তার নিকটবর্তী সুন্দরবন থেকে হরিণ স্বীকার করে মাংসগুলো বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করছিল।