প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের মোবাইল কোট অভিযান

মহিউদ্দিন জুয়েল।।
শুক্রবার "সড়ক পরিবহন আইন, ২০১৮" এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মল্লিকপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা হোসেন। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন সুনামগঞ্জ জেলা পুলিশ ও বিআরটিএ, সুনামগঞ্জ। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ০৪ টি মামলা করা হয়। জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।